রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানের সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের সমস্ত সাঁওতালি পাশাপাশি মানুষের জন্য অলচিকি লিপিতে দেশের সংবিধান প্রকাশ এক গর্ব ও আনন্দের বিষয়। এর ফলে, তাঁরা নিজেদের ভাষায় এই সংবিধান পড়তে পারবেন।
তিনি জানান চলতি বছরে অলচিকি লিপির শততম বর্ষ উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক অলচিকি লিপির শতবর্ষে এই সংবিধান প্রকাশের উদ্যোগ নিয়েছে।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
![]()












Leave a Reply