Webdesk :
ভারতীয় হয়ে দেশের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতার নজির খুব বেশি নেই, যা করেছে জ্যোতি মালহোত্রা। দিন যত গড়াচ্ছে, সময় যত বাড়ছে ততই প্রকাশ্যে আসছে পাক গুপ্তচর জ্যোতি রানি মালহোত্রার কীর্তি। ভারতের ‘আন্ডারকভার’ এজেন্ট সম্পর্কে জানতে জ্যোতিকে হাতিয়ার করেছিল পাক গুপ্তচর সংস্থা? একটি প্রতিবেদনের খবর অনুযায়ী জানা যাচ্ছে ISI হ্যান্ডলার আলি হাসানের সঙ্গে জ্যোতি যে চ্যাট করেছিলেন তা পেয়ে গিয়েছেন ভারতের গোয়েন্দারা।
সংশ্লিষ্ট চ্যাটে নাকি লেখা আছে, ‘তুমি যখন আর্টারি বর্ডার ক্রশ করছ, সেই সময় কি আন্ডার কভার এজেন্টকে দেখতে পেয়েছ?‘ জ্যোতি আবার লিখছেন, ‘না না তেমন কাউকে চোখে পড়েনি‘। সূত্রের খবর, এরপর ফের আলি হাসান তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘আর্টারি বর্ডারে প্রোটোকল মেনে কেউ কি দেখা করেছিল তোমার সঙ্গে?’ পাল্টা জ্যোতির উত্তর, ‘না না সব ওকে আছে। ঠিক আছে।‘ এরপর আলির প্রশ্ন, ‘আর্টারি তে কিন্তু আন্ডারকভার এজেন্ট আছে। তুমি চিনতে পারছ কি না দেখো…‘,জ্যোতি বলছেন, ‘না আমি বুঝতে পারছি না।’ আলি আবার বলছেন, ‘ওইখানে একজন আছেন আন্ডারকভার এজেন্ট আছে। তাকে তুমি ঘরে নিয়ে যাও। তারপর নিজের কাজ চালিয়ে যাও।‘ জ্যোতি আবার লিখছেন, ‘না দেখতে পাওয়া যাচ্ছে…কিন্তু সেকি পাগল নাকি?‘ স্বাভাবিক কারণেই এবার জ্যোতির উপর প্রবল চাপ বাড়লো।
![]()
















Leave a Reply