ব্রাত্যই জানেনা যে ব্রাত্য আর সভাপতি নেই 

Spread the love

Webdesk:

 

তৃণমূল কংগ্রেসে এমন অনেক ঘটনা ঘটে যা তৃণমূলেই সম্ভব। সভাপতি জানেনা যে ওই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বিষয় হলো, তিনি তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সভাপতি। সেই ওয়েবকুপার কমিটি গতকাল ভেঙে দিয়েছে তৃণমূল। কিন্তু, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিষয়টি সম্পর্কে অবহিত নন সংগঠনের সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই। বললেন, “আমি যে বিষয়টা জানি না, তা নিয়ে কী বলব।” পুজোর পর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলে জানালেন। এই নিয়ে বিরোধী তোপ দেগেছে রাজ্যের শাসকদলকে। আবার তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্তর্দ্বন্দ্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে জানানো হয়, ওয়েবকুপা-সহ শিক্ষক সংগঠনগুলির রাজ্য ও জেলা কমিটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে। উৎসব শেষের পর রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে।

 

কেন কমিটি ভাঙা হল, তা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়। ওয়েবকুপার কমিটি ভেঙে দেওয়া নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, তখন বিষয়টি জানেনই না তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান এবং ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, “আমি তো জানি না। যা জানি না সেটা নিয়ে আমার কী বলার থাকতে পারে। দলের সিদ্ধান্ত দল নিয়েছে। আমাকে জেনে বলতে হবে।” এর পাশাপাশি তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে পুজোর পর কথা বলব। এখন তো মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন।” একেই বলে -‘অবাক পৃথিবী অবাক করলে তুমি।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *