Webdesk:
পুজোর উদ্বোধন পর্ব চলেছে। এ বছর মমতা বন্দ্যোপাধ্যায় ৩ হাজারের বেশি পুজোর উদ্বোধন করবেন – যা সর্বকলের রেকর্ড। সোমবার বিকেলে তিনি উদ্বোধন করেন খিদিরপুর ২৫ পল্লীর পুজোর। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা-মায়ের ছবি উপহার হিসাবে দেওয়া হয়। সেই ছবি দেখেই তিনি বলেন, ”এই ছবি কিন্তু এআই করেছে। এটা আমার মায়ের অরিজিনাল ছবি নয়।” যদিও পুজো উদ্যোক্তাদের কেউ মুখ্যমন্ত্রীকে জানান, ”ডিজিটাল আর্টে করা হয়েছে।” সঙ্গে সঙ্গে তিনি বলেন, ”ডিজিটাল আর্টে করা হলেও অরিজিনাল নয়।” এরপরেই স্পষ্ট জানান, ”তোমরা করেছ এটা যথেষ্ট। এসব আমি করি না।”
তিনি বলেন, বাবা মায়ের ছবি নিয়ে রাজনীতি করেন না। তার অফিসে এগুলো রাখার জায়গা নেই। তিনি আরো বলেন, ওগুলো অভিষেকের অফিসে পাঠিয়ে দিতে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, ”আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে। আমি বাবা-মা’কে নিয়ে কোনও দিন কিছু করিনি।” বলে রাখা প্রয়োজন, সবসময় সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পরিবারের মেয়েও নন তিনি। একা দীর্ঘ রাজনৈতিক লড়াই করে উঠে এসেছেন ‘বাংলার মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়।
![]()
















Leave a Reply