ট্রেনের চাদর তোয়ালে চুরি করে তিনি এখন খবরের শিরোনামে

Spread the love

Webdesk:

ট্রেনের চাদর তোয়ালে চুরি করার খবর মাঝে মামাঝেই আসে। এবার পুরুষোত্তম এক্সপ্রেসে। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, ‘কেউ করেন অভাবে চুরি, আবার কেউ স্বভাবে’! শেষমেশ অবশ্য ব্যাগ থেকে চুরি করা চাদর, তোয়ালে বের করে দেন অভিযুক্ত ওই যাত্রী। ঘটনায় নড়েচড়ে বসেছে রেলও। এক বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, আইনি পদক্ষেপ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে এদিন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুরুষোত্তম এক্সপ্রেসের ঘটনা। দিল্লি থেকে পুরী যাচ্ছিল ট্রেনটি। সেই সময় অভিযুক্ত ওই যাত্রীর কীর্তি ধরা পড়ে! এক রেলকর্মী গোটা ঘটনা দেখেন।

শুধু তাই নয়, ক্যামেরাবন্দি করেনও তিনি। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রেলকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন অভিযুক্ত ওই যাত্রী। শুধু তাই নয়, ওই রেলকর্মীকে অভিযুক্তের ব্যাগ থেকে বিছানার চাদর, কম্বল বের করতেও দেখা যাচ্ছে সেখানে। শুধু তাই নয়, রেলকর্মীকে বলতে শোনা যাচ্ছে, ”স্যার, আপনার ব্যাগ থেকে চার সেট বিছানার চাদর এবং তোয়ালে সবই বেরিয়ে আছে। হয় এগুলো ফেরত দিন, নাহলে ৭৮০ টাকা দিন।” প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে অভিযুক্ত ওই ব্যক্তি স্বীকার করে নেন। জানান, তাঁর মা ভুল করে ব্যাগের মধ্যে ওই চাদর এবং তোয়ালে ঢুকিয়ে নিয়েছিলেন। কিন্তু তা মানতে চাননি রেলের ওই কর্মী। এমনকী পরে ঘটনাস্থলে যান টিকিট পরীক্ষকও। তিনি ওই যাত্রীর বিরুদ্ধে রেলের আইনে মামলা করারও হুঁশিয়ারি দেন। এমনকী পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হবে বলেও সতর্ক করেন। পড়ে তার ব্যাগ থেকে সবই উদ্ধার করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *