‘মেঘভাঙ্গা বৃষ্টি’ – নতুন শব্দের শিরোপা পেলো কলকাতা

Spread the love

Webdesk:

 

‘মেঘভাঙ্গা বৃষ্টি’ শব্দটার সঙ্গে আমরা পরিচিত। তবে তা উচ্চ হিমালয়ে। ভারতে উত্তরাখন্ডের মানুষ মেঘভাঙ্গা বৃষ্টির সঙ্গে পরিচিত। এবার সোমবার গভীর রাতে কলকাতা দেখলো সেই বৃষ্টি। আইএমডি-র তথ্য অনুযায়ী, পাহাড়ের মেঘভাঙা বৃষ্টি হয়েছে কলকাতায় হয়েছে। সাধারণ নিয়মে, টানা এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টি হিসেবে চিহ্নিত করা হয়। মঙ্গলবার শহরের সাতটি জায়গায় এক ঘণ্টার বেশি সময় ধরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে কিছু এলাকায় মাত্র দুই-তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটারেরও বেশি।

 

সোমবার রাত ১২টা থেকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও মাঝরাতে তা তীব্র আকার ধারণ করেছে। সঙ্গে ছিল বজ্রগর্জন ও আলোর ঝলকানি। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও আবহাওয়া দফতর এটিকে ‘ইন্টারভাল’ বলে উল্লেখ করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে প্রবল বৃষ্টি হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *