‘পার্টনার’ ছবির পরেই ইনডাস্ট্রি গোবিন্দর পিঠে ছুরি মারে’ – প্রযোজক পহলাজ নিহালানি

Spread the love

Webdesk:

 

বৈবাহিক জীবন নিয়ে সম্প্রতি খবরের শিরোনামে এদেছেন অভিনেতা গোবিন্দা। সেই গোবোনদাকে নিয়েই এবার বিস্ফোরক প্রযোজক পলহাজ। নিজের কমিক টাইমিং, দুর্ধর্ষ নৃত্যভঙ্গি এবং একের এক ব্লকবাস্টার দিয়ে বি-টাউনে দাপটের সঙ্গে রাজত্ব করেছিলেন। কিন্তু বলিউডের নতুন যুগের সূচনা হওয়ায় এককালের সুপারস্টারের কেরিয়ার গ্রাফ ধীরে ধীরে নীচের দিকে নামতে শুরু করে। একটা সময় তো ভরাডুবি পর্যন্ত হয়। তবে সলমন খানের সঙ্গে ২০০৭ সালের পার্টনার ছবির হাত ধরে বহু প্রতীক্ষিত কামব্যাকও হয় তাঁর। কিন্তু সেই স্টারডম আর পুনরুদ্ধার করতে পারেননি তিনি। এবার এ বিষয়ে এক বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান প্রযোজক পহলাজ নিহালানি।

 

আসলে একটা সময় গোবিন্দার সঙ্গে ‘ইলজাম’ (১৯৮৬), ‘শোলা অওর শবনম’ (১৯৯২) এবং ‘আঁখেঁ’ (১৯৯৩)-র মতো ছবিতে কাজ করেছিলেন তিনি। Pinkvilla-র সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর অভিযোগ করে নিহালানি বলেন যে, এই ইন্ডাস্ট্রিই গোবিন্দার কেরিয়ার ধ্বংস করে দিয়েছিল।খোলামেলা সাক্ষাৎকারে নিহালানি বলেন যে, “সেই ‘পার্টনার’ ছবির পরে সব কিছু যেন গোবিন্দার বিরুদ্ধে চলে যায়। কারণ এরপরে আর কোনও ছবির অফার পাননি তিনি। এমনকী গোবিন্দার হাতে থাকা বড় ছবিগুলির কাজও বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে একটি ছবি তো ছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। যদি কেউ আপনার পিঠে ছুরি মারে, তার ছাপ কিন্তু থাকে না। এমনকী আপনি বুঝতেও পারবেন না। ফলে বারবার তাঁর পিঠে ছুরি মারা হয়েছে।”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *