Webdesk:
অভিনেত্রী দেবশ্রী রায় চিরকাল পশুপ্রেমী বলেই পরিচিত। তিনি অভিনয়ের পাশাপাশি পশুদের জীবনকে সুন্দর করার জন্য বহু উদ্যোগ নেন। বহুদিন ধরেই তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’র মাধ্যমে নানা উদ্যোগ নিয়ে এসেছেন। এবার ফের পথকুকুরদের জন্য অভিনেত্রী নিলেন বিশেষ এক উদ্যোগ। বিশিষ্ট অভিনেত্রী ও সমাজকর্মী দেবশ্রী রায়ের উদ্যোগে শুক্রবার, ৫ সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আয়োজিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান। এদিন একটি মিউজিক্যাল শো’র আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যবহার করা হবে অবলা পশুদের সাহায্যার্থে।
‘ওদের পাশে আমরা’ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে পথপশুদের চিকিৎসা, তাদের ওপর হয়ে চলা অত্যাচারের প্রতিকার, এমন অনেক কিছু নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন দেবশ্রী রায় ও তাঁর প্রতিষ্ঠান। এদিন এই ‘ফান্ড রেজিং’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, সৈকত মিত্র, স্বপন বসু, অঙ্কিতা প্রমুখ। বিশেষ অতিথি শতাব্দী রায়, সব্যসাচী চক্রবর্তী। দেবশ্রী রায় নিজেও ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তী বহুদিন ধরেই দেবশ্রী রায়ের সংস্থার সঙ্গে সংযুক্ত।
![]()
















Leave a Reply