শনিবার ও সোমবার বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

Spread the love

Webdesk:

 

রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচন কমিশন এবার রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন। বিশেষ করে আলোচনা হবে ‘SIR’ নিয়ে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সোমবার প্রত্যেকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। প্রত্যেকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার হবে এই বৈঠক। তার আগে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের আধিকারিকরাই করবেন অভ্যন্তরীণ বৈঠক। স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সিইও দপ্তর কতটা প্রস্তুত তা আলোচনা করতেই এই জোড়া বৈঠক। বৈঠকের পরেই ১০ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে বিস্তারিত তথ্য তুলে ধরবে রাজ্যের সিইও।

 

বিহার থেকেই শিখতে চায় গোটা দেশ। তাই বিহারের সিইও SIR নিয়ে যাবতীয় তথ্য দেবেন দেশের সব সিইওদের। রাজ্যের যাবতীয় প্রস্তুতি জানাবেন সিইও মনোজ আগারওয়াল। শেষ SIR এ কত ভোটার জানাবেন সিইও। দিল্লিতে বৈঠকের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে জোড়া বৈঠক। বিহারকে দিয়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন। বাদ পড়েছে ৬৪ লক্ষ নাম। বিতর্ক জারি রয়েছে এখনও। সুপ্রিম নির্দেশে আপাতত খসড়া তালিকা সংশোধনের প্রক্রিয়া জারি রয়েছে। আর বিহারের পরই কি এসআইআর হবে বাংলায়? জল্পনা যেন বাস্তবায়নের পথে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *