“আগামীদিনে পাকিস্তান এরকম কিছু করলে সেই দেশের কোনো অস্তিত্ব থাকবে না”: হিরন্ময় চট্টোপাধ্যায়

Spread the love

Webdesk:

 

 

 

পাহেলগাওতে জঙ্গি হামলার পর থেকেই প্রতিশোধের আগুনে ফুসছিলো গোটা দেশ। পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেছেন জঙ্গি দমনে ভারত বদলা নিতে জানে।আজ ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে বেলদা শহরের সিনেমা হল থেকে কেশিয়াড়ি মোড় পর্যন্ত সুবিশাল মিছিল আয়োজন করা হয়। প্রচুর জনসমাগমকে সাথে নিয়ে সেই মিছিলে হাঁটলেন খরগপুর টাউন এলাকার জনপ্রিয় বিধায়ক এবং অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়, রমাপ্রসাদ গিরি, গৌরীশঙ্কর অধিকারী সহ ভারতীয় সেনার প্রাক্তন জওয়ানরা।

বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে সবাই পথে নামছে। তাই আজ বিশাল তিরঙ্গা যাত্রা করা হলো। ভারতীয় সেনাদের সম্মান জানাতে আজ আমরা পথে নামলাম। আগামীদিনে পাকিস্তান এরকম কিছু করলে সেই দেশের কোনো অস্তিত্ব থাকবে না।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *