পুরুলিয়ার আদিবাসী গ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে BDO -র উদ্যোগ 

Spread the love

Webdesk:

 

পুরুলিয়া আদিবাসী প্রধান গ্রামগুলোর মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির নতুন উদ্যোগ নিলেন BDO। হাতে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট নিয়ে তাঁরা হাজির হচ্ছেন বাড়িতে বাড়িতে। বালিকা থেকে বধূ— সকলকে বোঝাচ্ছেন তার প্রয়োগ এবং প্রয়োজনীয়তার কথা। যে কোনও মূল্যে মেনে চলতে হবে ঋতুকালীন স্বাস্থ্যবিধি। এ ভাবেই আদিবাসী গ্রাম ধরে ধরে চলছে প্রচার। মানবাজার–২ ব্লকের বিডিও এবং ব্লক সভাপতির বক্তব্যের সুরও এক, ‘যে হারে মহিলাদের জরায়ুর ক্যান্সারের মাত্রা বাড়ছে, সে সম্পর্কে এই মানুষগুলোকে সচেতন করতেই হবে। তারই একটি জরুরি অঙ্গ ঋতু চলাকালীন স্যানিটারি ন্যাপকিন অবশ্যই ব্যবহার করা। জরায়ুর ক্যান্সার প্রতিরোধ করতে হলে এই সুরক্ষাবিধি মানতেই হবে।’

 

পুরুলিয়ার জঙ্গলমহলের অন্তর্গত মানবাজার–২ ব্লকের এক বড় অংশই আদিবাসী প্রভাবিত। এই এলাকার মহিলাদের ঋতুচক্র সংক্রান্ত বিষয়ে আরও বেশি সচেতনতার যে প্রয়োজন রয়েছে। বিডিও–র কথায়, ‘শুধুমাত্র বিডিও অফিসে বসে থাকলে হবে না, মাঠে নেমে কাজ করতে হবে। তা হলেই ব্যাপারটা স্পষ্ট হবে।’ যোগ করেন, ‘এখনও ওই এলাকায় বিশেষত মহিলাদের মধ্যে ঋতুস্রাব নিয়ে বেশ কিছু সংস্কার রয়েছে। অনেকেই লজ্জা পান তা নিয়ে কথা বলতে। সেটা না–ভাঙতে পারলে ওঁদের সচেতন করা যেত না।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *