সীমান্তবর্তী এলাকা থেকে দেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Spread the love

Webdesk:

 

 

 

 

গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী এলাকা থেকে দেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

 

গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী থানা এলাকা থেকে দেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি সহ এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম দেবব্রত সরকার। আজ অভিযুক্তকে আদালতে তোলে পুলিশ। ঘটনাটি নদীয়ার ধানতলা থানার বেলতলা পাড়া এলাকার। মূলত ধানতলা এলাকা থেকে প্রায় প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের জালে ধরা পড়ছে। তার মধ্যেই তদন্ত নেবে আবারো বড় সাফল্য পুলিশের। পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই গোপন সূত্রে খবর ছিল দেবব্রত সরকার নামে ওই যুবক তার কাছে একটি দেশি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি মজুদ রয়েছে। সেই সূত্র নিয়ে গতকাল অভিযুক্তের বাড়িতে হানা দেয় ধানতলা থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালাতে একটি দেশি পিস্তল সহ সাত রাউন্ড গুলি উদ্ধার হয়। ওই আগ্নেয়াস্ত উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ।। অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে আজ তাকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়। প্রশাসন সূত্রে খবর ওই দেশি পিস্তল এবং গুলি কোথা থেকে সে পেয়েছিল। কি কারনেই বা মজুদ করে রেখেছিল। তা জানার জন্য আদালতে অভিযুক্তকে নিজে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রের সঙ্গে বড় কোন চক্র জরিত আছে কিনা

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *