ইস্তফা দিলেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেসের প্রধান

Spread the love

Webdesk :

 

উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ। হঠাৎ এ তিনি নিজের পদ থেকে ইস্তফা দিলেন। তিনি জানিয়েছেন চলতি মাসের ৫ তারিখে বনগাঁর বিডিওর কাছে ইস্তাফা পত্র জমা দেন তিনি, ২০ তারিখে তার ইস্তফা গ্রহণ হয়। শারিরীক অসুস্থতার কারনে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছে উমা ঘোষ। যদিও উমা ঘোষের এস সি সার্টিফিকেট নিয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে । এই জন্যে ইস্তফা দিয়েছেন কি না সেই প্রসঙ্গে উমা দেবী জানিয়েছেন,এটা কোর্টের বিষয়,এটা নিয়ে কিছু বলতে পারব না । আমি শারিরীক অসুস্থতার কারনেই ইস্তফা দিয়েছি ।

এই বিষয়ে আল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন আমরা ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান এস সি সার্টিফিকেট জল বলে অভিযোগ করেছিলাম। কিন্তু উনি কেন ইস্তফা দিয়েছেন আমাদের জানা নেই । দুই এক দিনের মধ্যে জানা যাবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *