এবার বারুইপুরে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার মিলতে চলেছে

Spread the love

Webdesk :

 

উত্তর ২৪ পরগনার অশোকনগরের পরে এবার বারুইপুরে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার মিলবে। এই কাজের জন্য তিন বছর ধরে পরীক্ষামূলুক খনন কাজ শুরু করতে চলেছে ও এন জি সি। ইতিমধ্যেই ওই জায়গায় মেশিন যাওযার জন্য রাস্তার কাজ জোরকদমে শুরু হয়েছে। পাশাপাশি, অফিসারদের থাকার রুম, কনফারেন্স রুম সবই নির্মাণ চলছে। এই প্রসঙ্গে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন, ১ হাজার একরের বেশি জমিতে ও এন জি সি এই কাজ করবে। প্রাথমিক ভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে। কর্মসংস্থানের পথ খুলতে পারে। জানা গিয়েছে, বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে।

 

রাস্তা থেকে প্রায় ১ কিলোমিটার ভিতরে মাঠে এর কাজ হচ্ছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা ২ লক্ষ টাকা করে পাবেন। রিক মেশিন (খননকারী মেশিন)ঢোকার জন্য রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। ও এন জি সি সূত্রে জানা গিয়েছে, যে কোনোও দিন এই মেশিন ঢুকলেই খননকাজ শুরু হয়ে যাবে। স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান রিয়া বর্মন বলেন, ও এন জি সি কর্তারা ১০০ শতাংশ আশাবাদী এখানে খনন চালিয়ে মিলবে প্রাকৃতিক গ্যাস ও তেল। এলাকার মানুষজন এই কাজের দিকে তাকিয়ে আছেন। কারণ, অর্থনৈতিক উন্নতি ঘটবে গোটা পঞ্চায়েত এলাকার।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *