বনগাঁর হেলিপ্যাড সম্পূর্ণ নষ্ট হওয়ার মুখে 

Spread the love

Webdesk :

 

বিশেষ প্রয়োজনে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বনগাঁয় বহু টাকা খরচ করে তৈরী করা হয়েছিল হেলিপ্যাড। ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁয় প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহারের জন্য হেলিপ্যাড তৈরি করা হলেও, আজ সংরক্ষণের অভাবে তা অনেকাংশেই ক্ষতিগ্রস্ত। সীমান্ত নিরাপত্তা সহ যে কোনও পরিস্থিতিতে ব্যবহারের জন্য, অবিলম্বে ওই গুরুত্বপূর্ণ হেলিপ্যাড গ্রাউন্ড সংরক্ষণের দাবি জানিয়ে ইতিমধ্যেই জেলা শাসককে চিঠি দিয়েছেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। জানা যায়, পৌরসভার অন্তর্গত কৃষি মান্ডিতে একটি হেলিপ্যাড তৈরি করেছিল রাজ্য সরকার। দীর্ঘ দিন ধরে সেই হেলিপ্যাডটি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছে।

 

কিষাণ মান্ডির গাড়ি যাওয়া আসার ফলে এবং গাড়িগুলি যত্রতত্র রাখা, এছাড়াও হেলিপ্যাডের উপরেও অনেক সময় গাড়িগুলিকে পার্কিং করা হচ্ছে। ফলে নষ্ট হয়ে যাচ্ছে হেলিপ্যাডের উপরিভাগ। ইতিমধ্যেই ফাটলও লক্ষ্য করা গিয়েছে। তাই সীমান্ত এলাকা হওয়ায়, যে কোনও পরিস্থিতিতে ব্যবহারের জন্য দ্রুত যাতে হেলিপ্যাডটি সংস্কার করে সংরক্ষণ করা হয় তারই দাবি জানানো হয়েছে। এখন দেখার প্রশাসনিক স্তরে কত দিনে সীমান্ত এলাকার এই হেলিপ্যাড সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *