আজ, বুধবার উত্তরকন‍্যায় হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা

Spread the love

Webdesk :

 

মুখ্যমন্ত্রীর তিনদিনের উত্তরবঙ্গ সফর আজ শেষ। বুধবার তাঁর একাধিক কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আজ রয়েছে সরকারি কর্মসূচি। আজ উত্তরকন‍্যায় হবে প্রশাসনিক সভা। উত্তরবঙ্গের আটটি জেলা কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ প্রশাসনকে নিয়ে সভা করবেন মমতা। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে প্রশাসনিক এবং সরকারি কাজে গতি চান মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকে কী নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই খবরে নজর থাকবে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিকেলের বিমানে কলকাতা ফিরতে পারেন।

 

উত্তরকন্যায় এদিন রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতর ধরে ধরে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ইতিমধ্যই করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পগুলির কার্যকরী কতটা হয়েছে তা নিয়ে রিপোর্ট নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক বর্ষা প্রস্তুতি নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দুপুর ১টা থেকে এই রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *