জমি বিবাদে খুন পঞ্চায়েত সদস্যা! রঘুনাথগঞ্জে ব্যাপক চাঞ্চল্য

Spread the love

Webdesk :

 

 

জমি নিয়ে বিবাদের জেরে রঘুনাথগঞ্জে দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠলো প্রতিবেশী দুস্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে মৃতার নাম মেনকা মণ্ডল(৪০)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার জগদানন্দবাটি গ্রামে। তিনি দফরপুর গ্রামপঞ্চায়েতের সদস্যা ছিলেন। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হন। রবিবার দুপুরে প্রতিবেশী কুড়ান মণ্ডলের সঙ্গে ঝামেলা শুরু হয়। তখন সদলবলে বাড়িতে চড়াও হয়ে গ্রামপঞ্চায়েতের সদস্যা সহ পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এদিকে পুলিশ সূত্রে খবর, গন্ডগোলের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী কুড়ান মণ্ডলকে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *