Webdesk :
দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছন। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। তিনি বলেন পাহাড়ের গোর্খারা দিদি বোনেরা বলেন ঘুমনে আইনছু মানে বেড়াতে আসছি। কোন সময় বৃষ্টি হচ্ছে,কোন সময় রোদ,মনোরম পরিবেশ আসছেন রানী মা। পাহাড়ে একটা বাড়ি সেবক একটা বাড়ি গজলডবায় একটা বাড়ি। টিটাগর বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন সব জায়গায় খাগড়া ঘরের মতো জিহাদীরা এখানে লুকিয়ে রয়েছে। আর এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূলের সরকার আছে বলে। তাই এখানে বিস্ফোরণ ঘটবে আরডিএক্স বানানো লোক জাবেদ মুন্সি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে কোন সেভ নয়। এর পাশাপাশি তিনি আরও বলেন আপনারা লিখে রাখুন উত্তরবঙ্গের চোপড়া ছাড়া ও সিতাইয়ের কিছুটা লড়তে পারে বাকি প্রত্যেকটা সিটে আমরাই জিতবো। এরপর তিনি সড়ক পথ দিয়ে সোজা চলে যান বানারহাট এর উদ্দেশ্যে। জানা গিয়েছে বানারহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিবেন এবং এদিন কলকাতা ফিরে যাবেন।
![]()
















Leave a Reply