মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে মন্ত্রী, বিধায়ক

Spread the love

Webdesk:

 

 

 

 

তিন দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল বিকেলেই শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর উত্তরকন্যা গেস্ট হাউসে রাত্রিযাপন মুখ্যমন্ত্রীর। দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ডাবগ্রামের ভিডিওকনের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম তুলে দেবেন। এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল ভিডিওকনের মাঠ পরিদর্শন করেন রাজ্যের অনগ্ৰসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অনেকে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *