Webdesk :
২মাসের যুদ্ধ বিরতির পরেই আর সময় নষ্ট করে নি ইসরাইল। সঙ্গে সঙ্গে শুরু করেছে আক্রমন। গাজায় বইছে রক্তগঙ্গা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ১৪৫ জনের। আহতের সংখ্যা ৪৫০-রও বেশি। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ইজরায়েলি সেনা অবশ্য এখনও এই হামলার বিষয়ে কোনও দাবি করেনি। উত্তর গাজার এক বেসরকারি হাসপাতালের পরিচালক মারওয়ান-আল-সুলতান বলেন, “মধ্যরাত থেকে লাগাতার আক্রমণে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিমান হামলায় গুঁড়িয়ে গিয়েছে বহু বাড়িঘর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে প্রচুর মানুষ। হাসপাতালগুলির ভিতরের অবস্থা ভয়াবহ।”
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ইতিমধ্যেই দখল করে নিয়েছে তারা। সঙ্গে চলছে মানব নিধন। দক্ষিণ গাজার খান ইউনিসে বৃহস্পতিবার রাতের গোলাবর্ষণে মৃত্যু হয়েছে ৫৪ জনের। তার আগে বুধবার উত্তর ও দক্ষিণ গাজা মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। যার বদলা নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ইহুদি দেশটি। তারপর থেকেই জারি লড়াই, মৃত্যুমিছিল। গাজাজুড়ে তীব্র হয়েছে খাদ্যের হাহাকার। বাইরে থেকে সাহায্য আসার পথও বন্ধ। গত ২ মার্চ থেকে ইজরায়েল গাজায় ঢোকার পথ রুদ্ধ করে রেখেছে।
![]()
















Leave a Reply