২০২৩ সালের জুন মাসে হায়দরাবাদের রাঙারেডি জেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরোহিত আইয়্যাগারি ভেঙ্কটা সাই কৃষ্ণকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ছোট পর্দার অভিনেত্রী কুরুগান্তি অপ্সরাকে হত্যার পর তার দেহ একটি ম্যানহোলে ফেলে সিমেন্ট ও মাটি দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। আদালত শুধু যাবজ্জীবন সাজাই দেয়নি, দোষীকে ১০ লক্ষ টাকা জরিমানাও করে, যার মধ্যে ৯.৭৫ লক্ষ টাকা মৃতার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে জানা যায়, অপ্সরা সাই কৃষ্ণকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, যদিও পুরোহিত আগে থেকেই বিবাহিত ছিল। শেষ পর্যন্ত সে নির্মমভাবে অপ্সরাকে হত্যা করে। বিমানবন্দরে নিয়ে যাওয়ার অজুহাতে তাকে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে খুন করা হয়। এরপর দেহটি গাড়িতে করে নিয়ে গিয়ে দু’দিন লুকিয়ে রাখা হয়। পরে একটি সেপটিক ট্যাঙ্কে ফেলে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। নিখোঁজের অভিযোগ দিয়ে পুরোহিত পুলিশকেও বিভ্রান্ত করার চেষ্টা করেছিল।
![]()












Leave a Reply