জেইউ-তে রাজনৈতিক সভা নিষেধ হাইকোর্টের নির্দেশ

Spread the love

 

কলকাতা হাইকোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (জেইউ) কোনও রাজনৈতিক নেতা বা গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সেমিনার বা সভা আয়োজন করতে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত প্রশ্ন তুলেছে, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থির থাকা সত্ত্বেও কোন রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হলো কেন? এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে বলে জানা থাকলেও তিনি কেন সেখানে গেলেন?” প্রধান বিচারপতি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন।

এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি করা হয়েছিল। রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, “যাদবপুরে গুণ্ডাবাজি চলছে, একাধিক এফআইআর হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।” বিশ্ববিদ্যালয়ের আইনজীবী রিজু ঘোষাল জানান, তারা উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। আদালত শেষে বিশ্ববিদ্যালয়কে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রভাব এড়াতে বলেছে। পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *