কলকাতা শহরে ভোটের আগে রাজনৈতিক পোস্টার-যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে কেষ্টপুরের রাস্তার মাঝখানে অগ্নিমিত্রা পলের নামে বড় ব্যানার দেখা গেছে। হলুদ রঙের ব্যানারে লেখা, ‘অগ্নিমিত্রাকে চায়’, সঙ্গে সৌজন্য হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’। এই ব্যানার কারা লাগিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বিজেপির রাজ্য সভাপতি হিসেবে অগ্নিমিত্রা পলকে দেখতে চায় দলের কিছু নেতা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই পোস্টার কি কোনো রাজনৈতিক ইঙ্গিত বহন করে? ব্যানারে অগ্নিমিত্রাকে ‘বাংলার নারীশক্তির রক্ষাকবচ’ বলা হয়েছে, যা নিয়ে জল্পনা চলছে। বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে দলীয় কোন্দল থাকলে এই ব্যানার তারই প্রতিফলন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে বিজেপি নেতা সজল ঘোষ দাবি করেছেন, এটি আইপ্যাকের কাজ। অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী একে তৃণমূলের পোস্টার-যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন।
![]()
















Leave a Reply