উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
ফের সাত সকালে লোকালয়ে বাইসন, চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে ! জানা যায় কোচবিহারের সাত মাইলের বাঘমারা অঞ্চলের গিরিয়ার কুঠি গ্রামে সকাল থেকে একটি বাইসন তান্ডব চালিয়ে বেড়াচ্ছে । যার দরুন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বাইসন দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে। খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা ও পুলিশ। জানা যায় যে, এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । বাইসনটিকে এখনো পর্যন্ত আয়ত্বে আনতে পারেনি বন দপ্তরের কর্মীরা। বাইসন ধরতে তৎপর বনকর্মীরা।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply