উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
- অন্ডাল বিমানবন্দরে উড়ান চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ৩০ মার্চ থেকে নতুন সময়সূচি কার্যকর করা হবে, যা অক্টোবর মাস পর্যন্ত বহাল থাকবে। বেঙ্গালুরু থেকে আগত উড়ানটি অন্ডালে দুপুর ১টা ২০ মিনিটে পৌঁছাবে এবং ১টা ৫০ মিনিটে পুনরায় উড়ে যাবে। চেন্নাই থেকে আগত উড়ানটি দুপুর ২টো ৪০ মিনিটে অন্ডালে পৌঁছাবে এবং ৩টে ১০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে। দিল্লির উড়ানটি দুপুর ৩টে ৪৫ মিনিটে অন্ডালে নামবে এবং ৪টে ১৫ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেবে।
- অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
- **দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply