গাছ কাটলে লক্ষ টাকা জরিমানা

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

  • সুপ্রিম কোর্ট আবারও স্মরণ করিয়ে দিল যে, নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করা মানব সভ্যতার জন্য কতটা ক্ষতিকর। আদালতের মতে, গাছ কেটে ফেলা মানুষ খুনের চেয়েও মারাত্মক অপরাধ। আগ্রার ‘তাজ ট্র্যাপিজিয়াম জোন’-এ ৪৫৪টি গাছ কাটার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে বিচারপতি অভয়এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ অভিযুক্ত ব্যক্তিকে প্রতিটি গাছের জন্য ১ লক্ষ টাকা করে জরিমানা করেছে।
  • আদালতের এই রায় পরিবেশ সুরক্ষার গুরুত্বকে আবারও সামনে এনেছে। বিচারকদের মতে, গাছ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, বরং জীবনের অপরিহার্য অংশ। তাই, গাছ কাটার মতো অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির প্রয়োজন। এই রায় পরিবেশ সুরক্ষার প্রতি আদালতের দৃঢ় মনোভাবের পরিচয় দেয়।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *