কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি–সিপিএম জোট

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

  • পশ্চিমবঙ্গের নলহাটি-২ ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে হাত মেলালো বিজেপি এবং সিপিএম। এই অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণ স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মঙ্গলবার, দুটি দলের প্রার্থীরা একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন, যা এই জোটের আনুষ্ঠানিক রূপ দেয়।
  • সমিতির মোট ৬টি আসনের মধ্যে, বিজেপি পাঁচটি আসনে এবং সিপিএম দুটি আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য সবকটি আসনেই তাদের প্রার্থী দাঁড় করিয়েছে। এই নির্বাচনে বিজেপি এবং সিপিএমের জোট তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই এখন সকলের নজর।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *