উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
- কলকাতায় বসে বিদেশে ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার একটি চক্র ফাঁস করেছে পুলিশ। সেক্টর ফাইভ এবং বাগুইআটিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এই অভিযানে ৬৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টার কুলদীপ এসএস জানিয়েছেন, একটি অবৈধ কলসেন্টার থেকে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল।
- পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রের সদস্যরা বিদেশে ফোন করে টেক সাপোর্টের নামে লোকজনকে বোকা বানাতো এবং তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এই কাজে তারা গিফট কার্ড এবং বিটকয়েনের মতো মাধ্যম ব্যবহার করত। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply