ওবিসি নিয়ে মামলা, হাইকোর্টে বিজেপি

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

  • রাজ্যের ওবিসি তালিকা নিয়ে এবার আদালতের পথে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, রাজ্য সরকার সংবিধান লঙ্ঘন করে ওবিসি সমীক্ষার নামে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পদক্ষেপের বিরুদ্ধে বিজেপি সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করবে। শুধু তাই নয়, মামলায় জাতীয় ওবিসি কমিশনকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
  • শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকার ভোটের রাজনীতি করতে গিয়ে ওবিসি তালিকা নিয়ে অস্বচ্ছতা তৈরি করছে। একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত ওবিসি সম্প্রদায় তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপ সংবিধান বিরোধী এবং এর বিরুদ্ধে আইনি লড়াই করা হবে।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *