উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
বাংলাদেশ দেশ সাম্প্রতিককালে ক্রিকেটে দ্রুত আগ্রগতি ঘটিয়েছে। তাদের জন্য প্রয়োজন ছিল একজন বলিষ্ঠ কোচের। সেই সমস্যা এবার সমাধান হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্সকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ করা হয়েছিল। নতুন করে তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বিসিবি। আজ (মঙ্গলবার) রাতে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে যে প্রতিভা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না এবং আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে দারুণ কিছু অর্জন করতে সক্ষম হব। আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এখানেই শেষ না করে তিনি আরও বলেন, ইতিমধ্যে কিছু অসাধারণ খেলোয়াড়ের সঙ্গে কাজ করে, আমি এই দলের মধ্যে অপরিসীম প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। একসঙ্গে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আমরা সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’ গত অক্টোবরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের কোচিং করানো সিমন্স। এরপর তার অধীনেই বাংলাদেশ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে। যদিও সেই সিরিজটি নাজমুল হোসেন শান্ত’র দল ২-০ ব্যবধানে হারে। এরপর ওয়ানডে সিরিজ হারে আফগানিস্তানের বিপক্ষে। ক্যারিবীয়দের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে, ওয়ানডেতে হার এবং টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা পুরোপুরি ব্যর্থ। শেষ ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগের দুই ম্যাচেই সিমন্সের দলটি হেরেছিল।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply