উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
মেয়ে খুন হয়েছে। দোষীরা শাস্তি পেয়ে জেল খাটছে। মেয়ের দাহকর্ম ও শ্রদ্ধ সম্পন্ন। এমন সময় প্রায় দেড় বছর পড়ে ফিরে আসে সেই মেয়ে। ঘটনাটা অ বিশ্বাস্য হলেও সত্য। তাই বলা যায় মিরাকেল আজও ঘটে। এই
চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায়।ঘটনার সূত্রপাত ২০২৩ সালে শেষের দিকে। হঠাৎ নিখোঁজ হয়ে যান মন্দসৌর জেলার বাসিন্দা ললিতা বাই। গান্ধী সাগর পুলিশ থানায় অভিযোগ জানায় পরিবার। ঘটনার তদন্তে নেমে কিছুদিন পর একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ডাকা হয় ললিতার বাড়ির লোককে। তাঁরা মৃতদেহের হাতের ট্যাটু ও পায়ে বাঁধা একটি কালো সুতো দেখে শনাক্ত করেন দেহটি তাঁদের মেয়ে ললিতার। তারপরে সম্পন্ন হয় দাহকর্ম ও শ্রাদ্ধের কাজ।
খুনের অভিযোগ জানায় পরিবার। তদন্তে নেমে ইমরান, শাহরুখ, সনু, এজাজ নামে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জেলেও পাঠানো হয়। সবকিছু মেনে নিয়ে নতুন করে ললিতার দুই সন্তানকে নিয়ে থাকতে শুরু করে তাঁর পরিবার। তবে একদিন সকালে অবাক কাণ্ড! ১৮ মাস পর ফিরে আসেন ললিতা। তিনি জানান, পূর্ব পরিচিত শাহরুখের সঙ্গে ভানুপাড়া এলাকায় যান তিনি। সেখানেই অন্য এক শাহরুখের কাছে ৫ লক্ষ টাকায় তাঁকে বিক্রি করে দেন পরিচিত যুবক। এতদিন কোটার একটি এলাকায় ছিলেন তিনি। সম্প্রতি পালানোর সুযোগ পেয়ে বাড়ি ফেরেন ললিতা।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()












Leave a Reply