আজকের আবহাওয়া

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

কয়েকদিন ধরে বেশ মনোরম আবহাওয়া। শেষ রাত থেকে বেশ একটা শীতলতা অনুভূত হচ্ছে। দিনে সূর্যের তেজ ততটা বাড়ছে না।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যায়, কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জন্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যায়। এমনকী তিন ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যায়। যদিও এই পরিস্থিতি আর থাকবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফের একবার পারদ চড়বে বলেই পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত কয়েকদিন ধরে জলীয় বাষ্পের প্রবেশ প্রচুর পরিমানে বাংলার উপকুলে ঘটছিল। এর সঙ্গে উত্তর-পশ্চিমী ঝঞ্জার পরোক্ষ প্রভাব ছিল। এর ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। তবে আজ সোমবার থেকে আবহাওয়ার বড় বদল হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) । দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় একেবারেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে সোমবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) । বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি জেলায় ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *