উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
সিউড়ি-২ ব্লকের পাঠানপাড়ায় রাস্তা তৈরি হয়েছে নিম্নমানের সামগ্রি দিয়ে৷ উদ্বোধনের মাস খানেকের মধ্যে ভেঙে গিয়েছে রাস্তা। অভিযোগে সরব তৃণমূলের কর্মীরাই৷ তাদের আরও অভিযোগ দলের সিউড়ি-২ ব্লক সভাপতি নুরুল ইসলাম প্রভাব খাটিয়ে তার আত্মীয়কে ওই রাস্তা নির্মানের কাজ পাইয়ে দিয়েছিলেন।গতকাল বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা আগুন জ্বেলে বিক্ষোভ দেখায়। যদিও তৃণমূলের সিউড়ি-২ ব্লক সভাপতি নুরুল ইসলাম প্রভাব খাটানোর দাবি নস্যাৎ করে বলেন, অনলাইন টেন্ডারের মাধ্যমে কাজ পাই ঠিকাদাররা। আসলে দিলের বদনাম করতেই দলীয় পতাকা হাতে নিয়ে এসব করা হচ্ছে। দ্রুত এর শেষ হবে বলেই দাবি করেন নুরুল।
অন্যদিকে যে এজেন্সি এই রাস্তা তৈরি করেছিল তার দাবি পিএইচই গাড়ি জলের পাইপ নিয়ে যাচ্ছিল। তাই রাস্তা ভেঙেছে। সাড়াই করে দেওয়া হবে৷ নিম্নমানের সামগ্রি দিয়ে রাস্তা বানানোর কথা অস্বীকার করেছেন তিনি৷ এদিকে তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভকে কটাক্ষ করেছেন বিজেপি।
প্রসঙ্গত জেলাপরিষদের ২০২৪-২৫ আর্থিক বছরে 15 সিএফসি তহবিলে ৩৪ লক্ষ ৯১ হাজার ১২৪ টাকা খরচ করে ওই রাস্তা তৈরি করা হয়।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply