উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের পানরডাঙ্গর গ্রাম, স্থানীয়দের কাছে ফুলের গ্রাম নামেই পরিচিত এই গ্রাম। কারণ এখানকার অধিকাংশ কৃষক ফুল চাষ করে নিজেদের জীবন জীবিকা চালান। তবে গত রবিবার অর্থাৎ মার্চ 16 তারিখে এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ফুল চাষিরা। সেই সমস্যা কাটিয়ে উড়তেই আবার গত দুদিন ধরে টানা নিম্নচাপে বৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েছে ফুল চাষিরা। তারা জানাচ্ছে একদিকে যেমন শিলাবৃষ্টিতে ক্ষতি করেছে ফুল চাষে অন্যদিকে আবার বৃষ্টিতে ফুল চাষের ক্ষতি করতে শুরু করেছে। এই বৃষ্টিতে যেমন ফুল গাছের ক্ষতি হয়েছে তেমন ফুলেও ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি তারা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা ফুল চাষ করেছেন এই ফুল বিক্রি করে তাদের সংসার চলে এবং মহাজনের ঋণ শোধ হয় পাশাপাশি আগামী চাষের জন্য টাকা সঞ্চয় করেন তারা। যেভাবে ফুল চাষের ক্ষতি হয়েছে তারা আর্থিকভাবে ব্যাপক সমস্যায় পড়বেন বলে জানান। তারা জানা নেই পরিস্থিতিতে সরকার যাতে তাদের সাহায্য করে।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply