উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
দীর্ঘ ছয় বছর পর আবারও বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর তাঁর প্রত্যাবর্তন ঘটছে এস.এস. রাজামৌলির নতুন সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন ৩০ কোটি টাকা, যা বলিউডে এক নতুন রেকর্ড। এর মাধ্যমে তিনি দীপিকা পাড়ুকোনকে পারিশ্রমিকের দিক থেকে পিছনে ফেলে দিলেন। দীপিকা এর আগে তাঁর সিনেমা ‘কল্কি 2898 এডি’র জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, কিন্তু প্রিয়াঙ্কার এই নতুন অঙ্ক তার তুলনায় অনেক বেশি।
এটি শুধু ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক, বরং এটি বলিউডে পুরনো নিয়ম ভাঙার এবং অভিনেত্রীর মূল্য বাড়ানোর একটা সঠিক পদক্ষেপ। প্রিয়াঙ্কার এই সাফল্য আরও স্পষ্ট করে, যে অভিনেত্রীরা এখন নিজেদের পারিশ্রমিকের বিষয়ে আরও বেশি দাবি জানাতে সক্ষম।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply