হত্যার চক্রান্তে জেলবন্দীকে ব্যবহার, অধীরের বিস্ফোরক অভিযোগ

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, তাকে খুন করার জন্য একটি চক্রান্ত করা হয়েছিল। অধীর চৌধুরী জানিয়েছেন, জেলবন্দী একজন আসামীকে দিয়ে তার হত্যার পরিকল্পনা করা হয়েছিল। বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, “জেরার নামে প্রাক্তন এসপি জেলে গিয়ে প্রস্তাব দিয়েছিল, আমাকে খুন করার পর তাকে আবার জেলে ফিরিয়ে আনা হবে।” তিনি আরও জানান, সে সময় অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি। পরে সেই দুস্কৃতী বর্তমানে তৃণমূলের নেতা।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেন, “ধুর, সে তো হেরো ভূত। মরা মেরে কেউ হাত গন্ধ করে?” এই মন্তব্যের মাধ্যমে তিনি অধীর চৌধুরীর অভিযোগের বিরোধিতা করেছেন। তবে অধীরের এই চাঞ্চল্যকর দাবির পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *