দিলীপ ঘোষ: রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ ছাড়ব না

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার সাম্প্রতিক এক মন্তব্য, যেখানে তিনি বলেন, “কুত্তা, ৫০০ টাকা নিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করে,” নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা তাকে ‘কুকথা’ বলে আক্রমণ করেছেন। তবে দিলীপ ঘোষ এই সমালোচনা উপেক্ষা করে মন্তব্য করেছেন যে, তিনি তার মেজাজ পরিবর্তন করবেন না।

আজ, শনিবার এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ স্পষ্টভাবে জানিয়ে দেন, “প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ ছাড়ব না।” তার মতে, কারো কাছে শিখিয়ে দিতে হলে “বাড়িতে ঢুকে মারব না হলে বাড়ি থেকে টেনে বের করে চৌরাস্তায় ফেলে মারব।” তার এই কথাগুলো রাজনীতির আঙিনায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে, যদিও তিনি এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *