নিরাপত্তা বাড়ানোর দাবি, সিভিক ভলান্টিয়ার বাতিল চান TMC বিধায়ক

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। প্রাক্তন এই মন্ত্রী জানান, তিনি নিজেকে অসুরক্ষিত মনে করছেন এবং যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছেন। তাঁর অভিযোগ, প্রশাসনের তরফে যথাযথ পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি। বর্তমানে তাঁর বাড়িতে মাত্র একজন সিভিক ভলান্টিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যা যথেষ্ট নয় বলে দাবি বিধায়কের।

সাবিত্রী মিত্রের বক্তব্য, এর আগে একাধিকবার তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তিনি নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন এবং সিভিক ভলান্টিয়ার বাতিল করে প্রশিক্ষিত পুলিশ মোতায়েনের আর্জি জানিয়েছেন। তবে, বিজেপি তাঁর এই দাবিকে কটাক্ষ করেছে। বিরোধীদের মতে, তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বিধায়কের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আর সেই কারণেই তিনি উদ্বিগ্ন।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *