Webdesk:
পুজো একদম দরজায়। পুজো কমিটিগুলির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কলকাতার মত ২৪ পরগনার বেশ কয়েকটা ভালো বাজেটের পুজোর প্রস্তুতিও শেষ পর্যায়ে। থিমের লড়াইয়ে কোনও অংশে পিছিয়ে থাকে নি ‘বারুইপুর ফুলতলা’। এ’বছরও তার ব্যতিক্রম হয়নি। এ বার শুধু উমার ঘরে আসার পালা। অশুভশক্তির বিনাশ ঘটে শুভশক্তির জয় হবে তার পরেই।
৭৫ বছরে ‘বারুইপুর ফুলতলা’র পুজোর বিশেষ চমক তামিলনাড়ুর ১১০ ফুট উঁচু শিবপুরম মন্দির। বছরের এই পাঁচটা দিন যে যতই দূরে থাকুক না কেন, ঘরে ফেরে। পরিবার, আত্মীয়, বন্ধুরা মিলে মিলনোৎসবে মেতে ওঠে।
‘বারুইপুর ফুলতলা’র দুর্গা পুজো কমিটির দুর্গা পূজা ৭৫ বছরে পদার্পণ করল। প্রতি বছরই এই পুজোয় দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো। তবে এ’বছর ৭৫ বছরে বাড়তি চমক। পুজো কমিটির উদ্যোক্তারা বলেন, ১১০ ফুট উঁচু তামিলনাড়ুর শিবপুরম মন্দির দেখতে বহু দর্শণার্থী আসবে। পুজো উপলক্ষে পাঁচ দিন বিভিন্নরকম দোকান বসে, মিলন মেলা তৈরি হয়। প্যান্ডেলে বাসের উপর জরির সুতো দিয়ে নকশা। প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্র পাল। এছাড়া চন্দননগরের আলোকসজ্জায় থাকছে বিপুল চমক।
![]()
















Leave a Reply