৫০ কোটি টাকা দিয়ে পোষ্য কিনে সংবাদের শিরোনামে এস সতীশ

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

পোষ্য নিয়ে নানা কাহিনী আমরা আগেও শুনেছি। সারা পৃথিবীতে মানুষের প্ৰিয় পোষ্য হলো কুকুর। কারণ কুকুর সবচেয়ে বেশি প্রভুভক্ত হয়। তাই বলে ৫০ কোটি টাকা দিয়ে কুকুর কেনা! বেঙ্গালুরুর যুবক যা করলেন, তা জেনে চোখ কপালে উঠবে আপনার। কিনেছেন বিশ্বের সবচেয়ে দামি কুকুর। কিনেছেন উলফডগ। নাম কাডাবম্ব ওকামি। যা কিনা বন্য নেকড়ে এবং ককেশিয়ান শেপার্ড প্রজাতির সংমিশ্রণ। যার দাম ৫০ কোটি! বেঙ্গালুরু নিবাসী এস সতীশ। তিনি আগে ডগ ব্রিডার হিসাবে পরিচিত ছিলেন। সম্প্রতি, তিনি সেই কাজ বন্ধ করেছেন। কিন্তু সারমেয় পোষা বন্ধ করেননি। প্রায় সাত একর জমিজুড়ে তৈরি একটি ফার্মে সতীশের কাছে মোট ৫১টি বিভিন্ন বিদেশি কুকুর রয়েছে। এছাড়াও মোট ১৫০টি বিভিন্ন বিরল প্রজাতির কুকুরের প্রজাতি আছে। এবার কিনলেন সবচেয়ে দামি কুকুর।

সুদূর মার্কিন মুলুক থেকে নিয়ে আসা হয়েছে তাকে। কেন এত দাম এই প্রজাতির কুকুরের? মনে করা হচ্ছে এটাই এই প্রজাতির প্রথম কুকুর। এস সতীশ যে কুকুরটি কিনেছেন তার ৮ মাস। দিনে প্রায় ৩ কেজি মাংস খায় সে। কিন্তু এত কুকুরের খরচ সামলান কী করে? জানা গিয়েছে, কুকুরদের প্রদর্শনীর মাধ্যমে তিনি মোটা টাকা আয় করেন। বিভিন্ন ফিল্ম প্রিমিয়ার-সহ একাধিক প্রদর্শনীতে মোটা অঙ্কের অর্থ লাভ করেন তিনি। এস সতীশ বলেন, “আমি এদের পিছনে এত টাকা খরচ করি কারণ, এদের ভালোাবসি। তাছাড়া এদের সাহায্যেই পর্যাপ্ত জোরগারও করি। অনেকে এদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। আমাদের ছবি তোলে, সেলফি নেয়। তখন নিজেকে কোনও অভিনেতার থেকে কম বলে মনে হয় না।”

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *