Webdesk:
মধ্যযুগের সাহিত্য মানেই যেমন স্বপ্নদেশ ঠিক তেমনি স্বপ্নদেশের কারণেই বহু ধৰ্মীয় আচার অনুষ্ঠান হয়ে আসছে মধ্যযুগ থেকেই। তেমনি ২৬০ বছর ধরে একই প্রতিমায় পুজো হয়ে আসছে বারানসির মুখোপাধ্যায় পরিবারে। দিনটি ছিল ১৭৬৭ সালের শারদীয় দুর্গাপুজোর শেষ দিন অর্থাৎ বিজয়াদশমী। প্রতি বছরের মতো সেবারও বারাণসীর মদনপুরার যাদব গোয়ালাদের ডাক পড়েছিল মুখোপাধ্যায় পরিবার একচালা দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য। দড়ি দিয়েও, বীরপুরুষেরা মাটির দুর্গা মূর্তিটি একচুলও টলাতে পারেননি। জনশ্রুতি আছে যে, সেই রাতেই, “মুখোপাধ্যায় পরিবারের প্রধান কালী প্রসন্ন মুখোপাধ্যায়ের স্বপ্নে দুর্গা আবির্ভূত হয়েছিলেন। তিনি স্বপ্নাদেশ দেন চিরকাল কাশীর মানুষের সঙ্গে থাকবেন।” মুখোপাধ্যায় পরিবারের বংশধররা বলছেন, সেই থেকে মা দুর্গার ইচ্ছা হিসেবে গ্রহণ করা হয়। প্রতিমা সেখানেই রেখে দেন। তাই, প্রায় ২৬০ বছর ধরে, প্রতি বছর দুর্গাপুজোর সময় একই মাটির প্রতিমা পুজা করা হয়ে আসছে। এই বছরও তাই হবে। বারাণসীর মুখোপাধ্যায় বাড়ির পুজো পুরানা দুর্গা বাটি নামেও সুপ্রসিদ্ধ।
![]()
















Leave a Reply