কলকাতা হাইকোর্টের রায়ে ১২ বছর কারাভোগের পর মুক্তি পেলেন আখতার হোসেন। ২০০১ সালের খাদিম গ্রুপের কর্তা পার্থপ্রতিম রায় বর্মনের অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি। তবে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ তাকে বেকসুর খালাস দেয়। এই রায়ে আইনি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
২০০১ সালের ২৫ জুলাই, খাদিম গ্রুপের কর্ণধার পার্থপ্রতিম রায় বর্মনকে কলকাতার তপসিয়া রোড থেকে সশস্ত্র দুষ্কৃতীরা অপহরণ করে। পরে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই মামলায় আখতার হোসেনসহ ৯ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে চারজন পাকিস্তানি নাগরিক ছিলেন। তবে, আদালতে সাক্ষীরা আখতারকে ঘটনাস্থলে দেখেননি বলে জানায়, যা তার মুক্তির পথ প্রশস্ত করে। ২০১৭ সালে আলিপুর আদালত যাবজ্জীবন দিলেও প্রমাণের অভাবে হাইকোর্ট তাকে মুক্তি দেয়।
![]()












Leave a Reply