Webdesk :
হাড়োয়ায় ব্যবসায়িক লেনদেন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। অফিস ভাঙচুর, আক্রান্ত তৃণমূলের প্রাক্তন উপ -প্রধান সহ দুইজন।অভিযোগের তীর পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূলের জেলা কিষান ক্ষেত মজুর সেলের সভাপতি তরিকুল ইসলাম সহ তার অনুগামীদের বিরুদ্ধে।
হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া বাসষ্ট্যান্ড এলাকার ঘটনা। আক্রান্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাজ্জাক মোল্লার অভিযোগ এদিন দুপুরে তিনি তার অফিসে বসে ছিলেন,ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিবাদে আচমকা তৃণমূল নেতা তরিকুল আলমের অনুগামীরা তার উপর হামলা চালায়।এলোপাথাড়ি মারধর করে, অফিস ভাঙচুর করে, রাজ্জাক মোল্লাকে মারধরের প্রতিবাদ করলে তার ভাইপোকে মারধর করা হয় বলে অভিযোগ। দুজনের চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে সেখানে অভিযোগ করতে বাধা,হুমকি দেওয়ার অভিযোগ তরিকুল আলম ও তার অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তরিকুল আলম, তার দাবি ঘটনাস্থলে তিনি ছিলেন।এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা দুই পক্ষের ব্যবসায়ীক বিবাদ।
![]()
















Leave a Reply