স্ট্যালিনের বৈঠকে অনুপস্থিত TMC

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে চেন্নাইয়ে শনিবার অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’ জোটের শরিক ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেস (TMC) উপস্থিত ছিল না। যদিও, তিন বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজু জনতা দল ও বিআরএসের প্রতিনিধিরা বৈঠকে যোগ দিয়েছেন এবং আসন পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেছেন। তবে, তৃণমূল কংগ্রেস এই বিষয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্রের দাবি, আসন পুনর্বিন্যাস নিয়ে ধীরে চলো নীতিতে এগোতে চায় তৃণমূল কংগ্রেস। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুয়ো ভোটারদের সমস্যাটি সমাধান করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে এই সমস্যা নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। যদিও অন্যান্য দলগুলো সমঝোতার জন্য তৎপর, তৃণমূলের এই ধীরগতির অবস্থান রাজনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *