Webdesk :
অনেকদিন ধরেই বিকাশ ভাবনের সামনে অবস্থান বিক্ষোভ করে চলেছে চাকরিহারা শিক্ষককেরা। তাদের আন্দোলন কিছুটা দিশাহীন বটে। সেই পরিস্থিতিতে তারা আলোচনা চাইছে। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে খোলা চিঠি লিখলেন চাকরিহারারা। পরীক্ষার পথে না হেঁটেই যাতে চাকরি সুনিশ্চিত করা যায়, সেবিষয়েই আন্দোলনকারী শিক্ষক-অশিক্ষক কর্মীরা আলোচনা করতে চাইছেন বলেই খবর। ‘যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ’-এর তরফে জানানো হয়েছে, গত সোমবার রাতেই তাঁদের তরফে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মেল করা হয়েছিল। নিজেদের পরিস্থিতি বর্ণনা করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা।
আজ,বুধবার বিকেলে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন। কিন্তু সেই মেলের জবাব মেলেনি বলেই অভিযোগ। তার পরই খোলা চিঠির সিদ্ধান্ত। এক আন্দোলনকারী জানিয়েছেন, “মেলের উত্তর না পাওয়ায় আমরা খোলা চিঠি জমা দিয়েছি।” আন্দোলনকারীদের দাবি, সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারলে সমাধানসূত্র মিলবে। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।
![]()
















Leave a Reply