Webdesk:
ইতিমধ্যে বেশ কয়েকটি বড়ো পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করে ফেলেছেন। আর ভার্চুয়ালই তিনি তিন হাজারের বেশি পুজোর উদ্বোধন করবেন – যা সর্বকলের রেকর্ড। এদিকে দিল্লি থেকে চতুর্থীর দিন কলকাতায় এসে তিনটি পুজোর উদ্বোধন করার কথা ছিল অমিত শাহর। কিন্তু বুধবার সন্ধ্যায় জানানো হয় দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো তিনি উদ্বোধন করবেন না। এমন সুবর্ণ সুযোগ কি কুনাল ঘোষ হাত ছাড়া করতে পারেন! সেই খবর নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে খোঁচা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, ‘লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন।’ বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সঙ্গে কোনও না কোনওভাবে নিজেদের জড়াতে চায় কেন্দ্রের শাসকদল। এমনকী দিল্লি থেকে ছুটে এসে দুর্গাপুজোর উদ্বোধন করতেও কসুর করেন না নেতারা। আগে বাংলার দুর্গাপুজোর ভারচুয়ালি সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নানা সময়ে দিল্লি থেকে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক পুজোর দ্বারোদ্ঘাটন করে গিয়েছেন।
এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। চতুর্থীতে কলকাতায় এসে তিনটি পুজোর উদ্বোধন করার কথা ছিল – লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সল্টলেকের ইজেডসিসি-র পুজো এবং দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো। কিন্তু শেষ মুহূর্তে সেবক সংঘের পুজোয় শাহর সূচি বাতিল হয়েছে বলে খবর। নতুন খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কলকাতা আসবেন অমিত শাহ। শুক্রবার দু’টি পুজোর উদ্বোধন, একটি উত্তর আরেকটা দক্ষিণ কলকাতার। ইজেডসিসি-র পুজোতে নাও যেতে পারেন তিনি। কোনও হোটেলে বিজেপির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক সেরে দিল্লি ফিরে যাওয়ার কথা বিকেল চারটের মধ্যে।
![]()












Leave a Reply