শুভেন্দুর ধর্মযুদ্ধকে সমর্থন জানালেন RSS এর মুখপত্র

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

‘২৬ এর বিধানসভা ভোট বিজেপির পাখির চোখ। এই ভোটযুদ্ধেকে শুভেন্দু ‘ধর্মযুদ্ধ’ বলেছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, হিন্দু ধর্ম রক্ষার লড়াই এই ভোট। শুভেন্দুর অতি হিন্দুত্ববাদীতা নিয়ে সমালোচনাও হয়েছে। এই মুহূর্তে তাঁর পাশে RSS। RSS এর মুখপত্র স্বস্তিকা তে লেখা হয়েছে -‘অর্ধমকে উৎখাত করতে শুভেন্দু অধিকারীর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত। তাঁকে অস্ত্র-বুদ্ধি-উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের। নইলে পাপের ঘরের চক্রব্যুহ ভেদ করা তাঁর একার পক্ষে সম্ভব নয়।’ এ কথাই লেখা হল স্বস্তিকায়। একইসঙ্গে আরও লেখা হল, ‘দ্ব্যর্থহীনভাবে নিজেকে হিন্দু বলে তুলেছেন শুভেন্দু অধিকারী। বর্তমান ভারতে এই সাচ্চা ভাবটাই প্রয়োজন।’ স্বাভাবিক কারণেই শুভেন্দু এতে খুবই উৎসাহিত।

বিজেপি ধরেই নিয়েছে ‘২৬ তাদের পক্ষে রায় দেবে। তাই তারা অলআউট ময়দানে নেমে পড়েছেন। ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। ইতিমধ্যে টার্গেটও সেট করে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, কয়েক সপ্তাহ আগেই বড় কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভগবৎ। করেছেন দফায় দফায় বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে তাতেই যেন বাড়তি অক্সিজেন পেয়েছে বাংলার পদ্ম ব্রিগেড।
এরইমধ্যে আবার হিন্দুত্ববাদের লাইনে হেঁটে সোজাসাপটা প্রচার কর্মসূচি নিয়ে ফেলেছে বিজেপি। ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’, গোটা রাজ্যেই এই লাইনে পোস্টার ফেলেছে পদ্ম শিবির। যা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। অন্যদিকে তৃণমূলের ‘তোষণের’ রাজনীতি নিয়েও লাগাতার তোপ দেগে চলেছেন বিজেপি বিধায়করা।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *