উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
লন্ডনে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে স্থির হয়েছিল, গত ২২ মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে হিথরো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুক্রবার। তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ লন্ডনের উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) পৌঁছন তিনি।
বর্তমানে লন্ডনে মেঘলা আকাশ। মাঝেমধ্যে বৃষ্টি পড়ছে। কনকনে ঠান্ডা। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। লন্ডন সফরে (London Tour) মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। WBTC-এর বেশ কয়েকজন আধিকারিকও রয়েছেন। মমতার সঙ্গে লন্ডনে পৌঁছেছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী। উল্লেখ্য, ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন লন্ডনে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply