রাজবাঁধ সংস্কারের দাবি উঠলো নতুন করে 

Spread the love

Webdesk:

 

রাজবাঁধ পুরুলিয়া জেলার একটা আবেগ। বনমহল পুরুলিয়ার ঐতিহ্য সাহেব বাঁধ। ‌দীর্ঘদিন ধরে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে পড়েছিল এই বাঁধ। ‌তবে সম্প্রতি নিজের রূপে ফিরেছে এই বাঁধ। সাহেব বাঁধের পরেই পুরুলিয়ার রাজা‌ বাঁধ শহরবাসীর কাছে আবেগের আরেক নাম। তাই বারে, বারে এই বাঁধ সংস্কারের দাবি তুলেছেন শহরবাসী। বিগত বেশ কিছুদিন আগে একটি ফিস প্রোডাকশন গ্রুপের হাতে রাজা বাঁধ সংস্কারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। সেইমত সেই ফিস প্রোডাকশন গ্রুপ এই রাজা বাঁধ সংস্কার করে সেখানে মাছ চাষ করেছিল। কিন্তু প্রতিনিয়ত এই বাঁধ থেকে মাছ চুরি হয়ে যাচ্ছিল। আর তাতেই ফের কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে রাজা বাঁধ। সম্প্রতি পুরুলিয়া পৌরসভা এই রাজা বাঁধ সংস্কারের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করে। আর তাতেই অন্য একটি ফিস প্রোডাকশন গ্রুপ রাজা বাঁধ সংস্কারের জন্য এগিয়ে আসে। ‌

 

এই ফিস প্রোডাকশন গ্রুপের হাতেই রাজা বাঁধ সংস্কারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আবারও রাজা বাঁধ তার পুরানো রূপে ফিরবে। এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, ইতিপূর্বে এলাকার মানুষেরা প্রায় প্রতিদিনই রাজা বাঁধে ছিপ ফেলে মাছ ধরত। এর ফলেই ফিস প্রোডাকশন গ্রুপ এই রাজা বাঁধের দায়িত্ব নিয়েও সেই দায়িত্ব সম্পূর্ণ করতে পারেনি। পুনরায় নতুন করে ফিস প্রোডাকশন গ্রুপের হাতে রাজা বাঁধ সংস্কারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। দায়িত্ব নিলেও সেই গ্রুপ পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে যদি রাজা বাঁধে মাছ চুরি হয় তাহলে তারা সংস্কার করতে পারবে না। তাই পুরুলিয়া পৌরসভা তৎপরতার সঙ্গে এলাকার মানুষদের নিয়ে বৈঠকে বসতে চলেছে যাতে সুষ্ঠুভাবে রাজা বাঁধ সংস্কার করা যায়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *