Webdesk:
পড়ানো হচ্ছিলো মোদী ও অমিত শাহর ছবি। মধ্যদিয়ে পুড়িয়ে দেওয়া হলো রবীন্দ্রনাথের ছবি। অবশ্য পরে বলেছে – ভুল করে হয়ে গেছে। প্রশ্ন উঠেছে যারা ছবি পোড়ালেন তারা কি সত্যি রবীন্দ্রনাথকে চেনেন? মালদহের চাঁচলের ঘটনা। এর একাধিক ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তা সমাজমাধ্যমে প্রকাশ করে শাসকদলকে বিঁধতে শুরু করেছে বিজেপি। স্থানীয় সূত্রে খবর, ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। সেই ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ।
চাঁচল কলেজের সামনে বাংলার মনীষীদের ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের সদস্যেরা। তার মাঝেই মোদী-শাহের ছবি পোড়াতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেন। যদিও বিষয়টি নজরে আসতেই আগুন নিবিয়ে দেন তাঁরা। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে! বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘তৃণমূল ছাত্র পরিষদ বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ করার নামে কর্মসূচি করতে গিয়ে চরম লজ্জাজনক কাজ করেছে। এটাই তৃণমূলীদের আসল চেহারা। এটাই কি তৃণমূলের বাঙালি ‘অস্মিতা’?”
![]()
















Leave a Reply